গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান  

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৪৪ Time View

পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান  

-মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। 

গাজীপুর -৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত “শান্তির প্রতীক হাতপাখা মার্কার প্রার্থী কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণসংযোগে ব্যাপক সাড়া ফেলেছেন। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচারণার নির্দেশনা যথাযথ অনুসরণ করে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে ” হাতপাখা” মার্কার প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান কে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তাদের এই প্রচারণা গাজীপুর-৫ আসনের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ধারাবাহিক প্রচারণায় আজ

বৃহস্পতিবার দিনভর মাওলানা গাজী আতাউর রহমান কালীগঞ্জ পৌরসভাধীন ঘোড়াশাল ফেরিঘাট,প্রাণ-আর এফ এল গেইট, ঘোনাপাড়া, বালীগাঁও, কালীগঞ্জ উপজেলা এলাকা, কালীগঞ্জ বাজার, ঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ গণমিছিলে রূপ নেয়।

গণসংযোগকালে মাওলানা গাজী আতাউর রহমান এলাকার ব্যবসায়ী, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দীর্ঘদিনের নানাবিধ সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন। স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের বেহাল দশা, কর্মসংস্থানের সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে হতাশার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্বের অভাবের কথাও প্রকাশ করেন এলাকাবাসী।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন,

“জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে গাজীপুর ৫ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে সর্বোচ্চ কাজ করবো। মানুষের ন্যায্য অধিকার আদায়, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা আমার রাজনীতির অন্যতম লক্ষ্য।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই আমাকে আপনাদের একজন সেবক হয়ে কাজ করতে পাঠিয়েছেন। আমিও আপানাদের সেবক হয়ে থাকতে চাই। আমি আপনাদের কে নিয়ে কালীগঞ্জের অতীতের সকল রাজনৈতিক কালিমা দূর করতে চাই। কালীগঞ্জ হবে শান্তির কালীগঞ্জ। আমি আপনাদের মুল্যবান ভোটে জয়ী হয়ে সংসদে গিয়ে অবহেলিত কালীগঞ্জ কে একটি রোল মডেল হিসেবে গড়তে চাই, যেখানে থাকবেনা মাদকের ছোবল, যা যুব সমাজকে ধ্বংস করে, অর্থনৈতিক ক্ষতি করে। এই কালীগঞ্জ হবে উন্নয়ন ও সুশাসনের কালীগঞ্জ ইনশাআল্লাহ। 

বর্তমানে ঢাকা ও গাজীপুর জেলা শহরের সাথে কালীগঞ্জ থেকে সরাসরি যানবাহনের কোন ব্যবস্থা নেই। ঢাকার বিভিন্ন ভার্সিটি এবং কলেজের ছাত্র-ছাত্রীদের আশা যাওয়ার যে বিঢ়ম্বনা, গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালীগঞ্জ থেকে আসা-যাওয়া করতে যে কষ্ট হয়, আমি নির্বাচিত হলে আবার কালীগঞ্জ টু ঢাকা, সরাসরি পাবলিক বাস চলাচলের ব্যবস্থা করবো এবং আমাদের প্রিয় জেলা গাজীপুরের সঙ্গে গাড়ির যোগাযোগের ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন-

“ হাতপাখা” মার্কা সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীক শান্তি, উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক রাজনীতির বার্তা বহন করে। আমি ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই।”

গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণার সময় সাধারণ মানুষের মধ্যে ” হাতপাখা” মার্কা নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের আশায় মাওলানা গাজী আতাউর রহমানের প্রতি সমর্থন জানান।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন সৎ ও যোগ্য প্রার্থী সরাসরি মাঠে নেমে মানুষের কথা শুনছেন এবং সমস্যার বাস্তব সমাধানের আশ্বাস দিচ্ছেন। এতে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান  

Update Time : ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬