গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নেত্রকোণা-৩ আসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৭২ Time View

নেত্রকোণা-৩ আসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :

“মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনীতির অন্যতম অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেত্রকোণা জেলা শাখার সার্বিক সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ, অর্থোপেডিক্স, বক্ষব্যাধি, চোখ, শিশু ও গাইনি বিভাগের মোট ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

ফ্রি চিকিৎসা সেবা পেয়ে রোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এমন মানবিক উদ্যোগের জন্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এ সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা কেন্দুয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিলালী ইমন জানান, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় রোগীকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, রোগীর সংখ্যা আরও বেশি হলেও সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতেও ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

নেত্রকোণা-৩ আসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

Update Time : ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬