গাজীপুর , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি নওগাঁয় ব্র্যাক প্রাইজ প্রকল্পের কারিগরি প্রশিক্ষণ সনদ বিতরণ ব্র্যাকের প্রশিক্ষণে দুধ উৎপাদন ও গাভী পালনে দক্ষতা বৃদ্ধি ধনবাড়ীতে ৫ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরে পানিতে ডুবে শিশু মৃত্যু: নলুয়া এলাকায় হৃদয়বিদারক ঘটনা নাসিরনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃ/ত্যু ঢাকা ডিসি অফিস পিয়ন ফিরোজ: চাঁদাবাজি-জমি দখল তদন্ত শুরু কালিয়াকৈরে প্রিপেইড মিটার সমস্যায় পল্লী বিদ্যুৎ ভোগান্তি চরমে গণরায় বাস্তবায়ন ও চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর রহমানের কঠোর বার্তা বোয়ালিয়া মডেল থানা পুলিশের সিভিল টিমের চমকপ্রদ সাফল্য অর্জন

নিশীথ কুমার মালিকের ঈদ মিলন সাফল্য

  • Reporter Name
  • Update Time : ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

লুতুব আলি, কলকাতা:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী নিশীথ কুমার মালিক ঈদ মিলন উৎসবে ব্যাপক সাড়া পেয়েছেন। তিনবার বিধায়ক নির্বাচিত হওয়া নিশীথ কুমার মালিক এই অঞ্চলের ভোটারদের মধ্যে সমান জনপ্রিয়তা রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ঘোষণা করার পর থেকেই এলাকাবাসী তাঁকে পুনরায় বিধায়ক হিসেবে দেখতে চায়।

এই ঈদ মিলন উৎসবটি ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত তাঁতখণ্ড মিলনী সংঘ ও গ্রন্থাগারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু এলাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনের জন্য বস্ত্র বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা এবং পুরস্কার বিতরণ অন্তর্ভুক্ত ছিল। নিশীথ কুমার মালিক এই ক্লাবের উন্নয়নের জন্য নিজের উন্নয়ন তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করে আসছেন।

ঈদ মিলন উৎসবের সান্ধ্যকালীন অনুষ্ঠানেও সানন্দে অংশগ্রহণ করেন জি বাংলা খ্যাত স্বনামধন্য শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেব-দীপ রায়, মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান, গ্রাম পঞ্চায়েত প্রধান রমেশচন্দ্র সরকার, উপ প্রধান নাজিরা বেগম, বিশিষ্ট সমাজসেবী মীর নেশার মইনুদ্দিন, শেখ মোহাম্মদ হাবিব, শেখ নাজির, শেখ মাহফুজ, তপন মল্লিক, শামসের আলম মল্লিক, শেখ রতন প্রমুখ।

গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম ও স্থানীয় সমাজসেবীরা উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে এবং এলাকার উন্নয়ন ধারাবাহিক রাখতে নিশীথ কুমার মালিককে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত করতে জনগণ প্রত্যাশী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এই প্রাক-পর্বে নিশীথ কুমার মালিকের জনসমর্থন স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে, যা আগামী ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সোনাপুর ইউনিয়ন মেম্বার প্রার্থী ছাব্বির হোসেনের উন্নয়ন ও প্রতিশ্রুতি

নিশীথ কুমার মালিকের ঈদ মিলন সাফল্য

Update Time : ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬