গাজীপুর , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন এনসিপির

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহের লক্ষ্যে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। সংগৃহীত অর্থ ও ব্যয়ের হিসাব বছর শেষে অডিট করে জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তার নামে আর্থিক অনিয়মের কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে তিনি বিচার মাথা পেতে নেবেন বলেও মন্তব্য করেন।

এদিন বিকেলে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়ে ফের বৈঠক করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বৈঠক শেষে আসিফ মাহমুদ জানান, জোটবদ্ধ অবস্থান ও সিদ্ধান্ত শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন এনসিপির

Update Time : ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬