গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫১ Time View

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক রড-সিমেন্টের দোকানে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (গতকাল) রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটের দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার সংলগ্ন ডাকবাংলোর সামনে, স্থলবন্দর জিরো পয়েন্টগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছয় চাকা বিশিষ্ট ২০ টনের খালি ডাম্পার ট্রাক (নওয়াবগঞ্জ-ট, ১১-০০২৪) দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে অবস্থিত ডাকবাংলোর নিয়ন্ত্রণাধীন তালাবদ্ধ একটি রড ও সিমেন্টের দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শিবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

আহত চালকের নাম মোহাম্মদ মাহবুব হোসেন (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত চালককে দ্রুত হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে রাতের সময় দোকানটি তালাবদ্ধ থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

Update Time : ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬