গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

নবীগঞ্জে এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩ Time View

নবীগঞ্জে এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা

সাংবাদিক মোঃ মোতালেব হোসেন ভ্রাম্যমান প্রতিনিধ 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপি গ্যাসের সরকারি নির্ধারিত মূল্য ১,৩০৬ টাকা হলেও ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জালাল এনার্জি পয়েন্ট (প্রোঃ জামাল চৌধুরী) অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন অন্যান্য খুচরা বিক্রেতাদের সতর্ক করেছে যে, তারা ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করবেন না। এছাড়া নবীগঞ্জবাসীকে অনুরোধ করা হয়েছে, এলপি গ্যাস কেনার সময় মেমো সংগ্রহ করবেন। কেউ মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

এই অভিযানে প্রয়োগ করা হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ধারা ৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ ও ৪০। সহকারী কমিশনার প্রত্যয় হাসেম জানান, বাজারে গ্যাসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

নবীগঞ্জে এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, ৭০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬