গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ধলাবাড়ির পদ্মশ্রী করিমুল হক-এর জীবন এবার বড়পর্দায়

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ Time View

এক মানবিক সংগ্রামের সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ,আসছে— ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’- নায়ক দেব

অমিত দাম মালবাজার , ডুয়ার্স প্রতিনিধি 

ডুয়ার্সের সবুজ চা-বাগান, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর এক অদম্য লড়াইয়ের গল্প। যেখানে প্রতিকূলতা হার মেনেছে মানবতার কাছে। এবার সেই লড়াইয়ের রূপকথা ফুটে উঠবে রূপোলি পর্দায়।

শুরু হলো বছরের অন্যতম চর্চিত বাংলা ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র শুটিং। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জলপাইগুড়ির ধলাবাড়ির ভূমিপুত্র, পদ্মশ্রী সম্মানে ভূষিত করিমুল হক। আর পর্দায় তাঁর জীবনসংগ্রামকে জীবন্ত করে তুলবেন টলিউড সুপারস্টার দেব।

জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধলাবাড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। চা-বাগান আর বনাঞ্চলের নিস্তব্ধতাকে ছাপিয়ে এখন সেখানে কেবলই অ্যাকশন আর কাটের আওয়াজ। দেবের উপস্থিতি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

কিন্তু কে এই করিমুল হক? তিনি সেই মানুষ, যিনি নিজের সাধারণ মোটরবাইকটিকে বানিয়ে তুলেছিলেন মুমূর্ষু মানুষের শেষ ভরসা। অ্যাম্বুলেন্সের অভাবে কাউকে যেন প্রাণ হারাতে না হয়, সেই অঙ্গীকার নিয়েই বছরের পর বছর ধরে তিনি অসুস্থদের পৌঁছে দিচ্ছেন হাসপাতালে।

এক সাধারণ মানুষের অসাধারণ নায়ক হয়ে ওঠার এই কাহিনী এবার বড়পর্দায়। দেবের সাবলীল অভিনয় আর ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক অন্য মাত্রা পাবে এই সিনেমা।

এক মানবিক সংগ্রামের সাক্ষী হতে চলেছে উত্তরবঙ্গ। শুধু সিনেমা নয়, এ এক অনুপ্রেরণার দলিল। আসছে— ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

ধলাবাড়ির পদ্মশ্রী করিমুল হক-এর জীবন এবার বড়পর্দায়

Update Time : ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬