গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

ধনবাড়ীতে রাস্তা বন্ধে দেয়াল নির্মাণে তিন পরিবার ভোগান্তিতে

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯৪ Time View

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বলদিআটা গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি সাধারণ চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ বছর ধরে ব্যবহৃত এই পথ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় অন্তত তিনটি পরিবার চরম দুর্ভোগে পড়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বলদিআটা গ্রামের মৃত জামাল দোকানদারের ছেলে মোতালেব সম্প্রতি ওই চলাচলের পথের ওপর দেয়াল নির্মাণ করেন। ফলে বহু বছর ধরে যে রাস্তা দিয়ে স্থানীয় মানুষ, শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা যাতায়াত করতেন, সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, বর্ষা মৌসুমে এলাকায় পানি জমে যায়, তখন এই পথটি ছিল সবচেয়ে সহজ ও নিরাপদ চলাচলের মাধ্যম। কিন্তু দেয়াল নির্মাণের কারণে এখন তাদের কাদা-পানি ও জলাবদ্ধতার মধ্য দিয়ে বিকল্প ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে হচ্ছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষরা প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন।

ভুক্তভোগী আলাল মিয়ার স্ত্রী খুকি বেগম বলেন, দীর্ঘদিনের ব্যবহৃত এই রাস্তা হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তিনি বলেন, “আমরা বহু বছর ধরে এই পথ ব্যবহার করে আসছি। এখন হঠাৎ দেয়াল তুলে দেওয়ায় আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা তিনটি পরিবার খুব কষ্টে আছি।”

তিনি আরও জানান, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনা করার সময় অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এটি শুধু তিনটি পরিবারের সমস্যা নয়, বরং পুরো এলাকার সাধারণ মানুষের চলাচলের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পথ। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে পুনরায় চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি ইচ্ছামতো জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করতে পারেন না, এটি আইনগতভাবে দণ্ডনীয়।

এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করা যায় এবং জনদুর্ভোগের অবসান ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

ধনবাড়ীতে রাস্তা বন্ধে দেয়াল নির্মাণে তিন পরিবার ভোগান্তিতে

Update Time : ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬