গাজীপুর , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিশ্ব বাবা দিবস ২০২৬: বাবার ভালোবাসা ও ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাঙ্গামাটির কর্ণফুলীতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বিরামপুরে জিআর চাল বিতরণ উদ্বোধন, ক্ষতিগ্রস্তদের পাশে মন্ত্রী কুতুবউদ্দিনকে বাঁচাতে দুদকের ভেতরে সক্রিয় ছিল কারা ধনবাড়ীতে ব্রাজিল ভক্তদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণে মন্ত্রীর উন্নয়ন বার্তা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব

ধনবাড়ীতে ব্রাজিল ভক্তদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ২ ঘন্টা আগে
  • ২৭ Time View

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপ ঘিরে সারা দেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতেও ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দল ব্রাজিলের জয় উদযাপন করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক একত্রিত হয়ে আয়োজন করেন ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল র‍্যালি। তিন শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত এ বর্ণাঢ্য শোডাউন পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। দলের এই জয়ের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই ধনবাড়ী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে সমর্থকরা জড়ো হতে থাকেন। অনেকের গায়ে ছিল ব্রাজিল দলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি। হাতে ছিল ব্রাজিলের পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্রিয় খেলোয়াড়দের ছবি।

সকাল ১১টার দিকে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হয় ধনবাড়ীতে ব্রাজিল সমর্থকদের শোডাউন। প্রায় চার শতাধিক মোটরসাইকেল নিয়ে র‍্যালিটি ধনবাড়ী বাজার, রূপশান্তীসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঘণ্টাব্যাপী এই শোভাযাত্রা শেষে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

র‍্যালির সময় সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং বাদ্যযন্ত্রের শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও এ আয়োজন উপভোগ করেন। উড়তে থাকা অসংখ্য ব্রাজিলের পতাকা এবং সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতি বিশ্বকাপের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, এবারের বিশ্বকাপে ব্রাজিল শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা বিশ্বাস করেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হবে। ‘হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে তারা আশাবাদী এবং উচ্ছ্বসিত।

একজন সমর্থক বলেন, “আমরা বিশ্বাস করি বিশ্বকাপ এবার ব্রাজিলের ঘরেই যাবে। দল চ্যাম্পিয়ন হলে ধনবাড়ীতে আরও বড় পরিসরে আনন্দ মিছিল ও উৎসবের আয়োজন করা হবে।”

আরেক সমর্থক জানান, “ব্রাজিল বিশ্বকাপ জিতলে উপজেলার মানুষকে নিয়ে বড় উৎসব করব। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয়দের মতে, ধনবাড়ীতে ফুটবলকে কেন্দ্র করে এত বড় আয়োজন সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল সমর্থকদের এই বিশাল মোটরসাইকেল র‍্যালি ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি ফুটবলপ্রেমী মানুষের আবেগ ও ভালোবাসার একটি অনন্য প্রকাশ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিশ্ব বাবা দিবস ২০২৬: বাবার ভালোবাসা ও ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ধনবাড়ীতে ব্রাজিল ভক্তদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Update Time : ২ ঘন্টা আগে