গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

দেবিদ্বারে চাঁদাবাজি-মাদকের বিরুদ্ধে এমপি হাসনাতের কড়া হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক রিপোর্টার: মো. সেলিম রানা (সৌদি)

কুমিল্লার দেবিদ্বার উপজেলা জুড়ে চাঁদাবাজি, দালাল চক্র ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবাগত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এমপি স্পষ্টভাবে বলেন, দেবিদ্বার উপজেলায় কোনো ধরনের চাঁদাবাজি বা দালাল চক্র বরদাস্ত করা হবে না। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে দালালদের প্রভাব নির্মূলে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সরকারি সেবা পায়— এটাই আমাদের অঙ্গীকার। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।”

প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে নতুন গতি এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দালাল ও মাদক সিন্ডিকেটের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনপ্রতিনিধির নির্দেশনা অনুযায়ী আইন প্রয়োগ আরও কঠোর করা হয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এমপি হাসনাত আবদুল্লাহ দাবি করেন, উন্নয়ন, সুশাসন ও নিরাপদ সমাজ গঠনের মাধ্যমে দেবিদ্বার উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, কঠোর অবস্থান অব্যাহত থাকলে চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

দেবিদ্বারে চাঁদাবাজি-মাদকের বিরুদ্ধে এমপি হাসনাতের কড়া হুঁশিয়ারি

Update Time : ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬