গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

দেবিদ্বারে চাঁদাবাজদের জন্য হুঁশিয়ারি দিলেন এমপি হাসনাত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ Time View

ডেস্ক রিপোর্ট | ১৮ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দোকান মালিকদের অভিযোগের পর বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে সরাসরি সতর্ক করেন তিনি।

এ সময় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, কাঁচাবাজারের জন্য নির্ধারিত এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে এলে জনগণ প্রতিরোধ গড়ে তুললে তিনি দায় নেবেন না। তিনি স্পষ্ট করে জানান, ইজারা নেওয়া ব্যক্তি শুধু নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই টাকা তুলতে পারবেন। এর বাইরে চাঁদা তুলতে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, চাঁদা তোলার সঙ্গে জড়িত ব্যক্তির নাম শাহ আলম। নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন সংসদ সদস্য। একই সঙ্গে যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।

উল্লেখ্য, শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান এমপি হাসনাত আব্দুল্লাহ। তিনি দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। বিশেষ করে শহীদ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে আগামী মার্চের মধ্যেই তা বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

দেবিদ্বারে চাঁদাবাজদের জন্য হুঁশিয়ারি দিলেন এমপি হাসনাত

Update Time : ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬