গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে উৎসবমুখর সভা মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার (কালীগঞ্জ,

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৮৯ Time View

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে উৎসবমুখর সভা

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার (কালীগঞ্জ, গাজীপুর):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন তরুণ প্রজন্মের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষাণ সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার, কালীগঞ্জ বিডি ক্লিন সমন্বয়ক আশিক রহমান (সৈকত), কালীগঞ্জ মহিলা উদ্যোক্তা ফারজানা আক্তার পলি, ঢাকা বিভাগের এফ-ফিল গবেষক মুফতী আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণফোন এক্সিকিউটিভ অফিসার সোহান মোল্লা, কালীগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী সাব্বীর আহমেদ, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক নুশরাত জাহান (মুনা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী রিহান, জুলাই যোদ্ধা রানা সরকার, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মাহফুজা বিন সুস্মিতাসহ আরও অনেকে।

ফজলুল হক মিলনের বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন বলেন,

“অতীতে আমার এবং আমার পরিবারের ওপর চালানো হামলা-মামলা আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। কারণ ক্ষমা মহত্ত্বের লক্ষণ। আমি নির্বাচিত হলে কালীগঞ্জে সবাই শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে মুক্তভাবে চলাফেরা করতে পারবে।”

তিনি আরও বলেন, কালীগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পরিবেশ উন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা এবং শিক্ষার মান বৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করবেন।

“আমি কালীগঞ্জকে একটি আধুনিক, সুন্দর ও সবুজ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই—একটি গোলাপ ফুলের বাগানের মতো কালীগঞ্জ গড়াই আমার স্বপ্ন,” বলেন তিনি।

তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে একটি সুন্দর বাংলাদেশ এবং সুন্দর কালীগঞ্জ গড়ে তুলতে জনগণের সমর্থন কামনা করেন।

নেতাকর্মী ও সংগঠনের উপস্থিতি

সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান, মোন্তাজ উদ্দিন মাস্টার, সালাহ উদ্দিন আহমেদ, মনির উদ্দিন পাঠান (মিঠু), গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম (সুমন), সদস্য সচিব জুবায়ের আহমেদ, ডাক্তার হোসনে মোবারকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে উৎসবমুখর সভা মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার (কালীগঞ্জ,

Update Time : ০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬