গাজীপুর , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুর সড়ক দুর্ঘটনায় বিলকিস পরিবহনের গাড়ির সুপারভাইজারের মৃ”ত্যু গাজীপুরে পানিতে ডুবে মৃত্যু: তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় শিক্ষার্থীর করুণ মৃ”ত্যু টঙ্গীতে মাদক কারবারিদের হামলা: পুলিশ সদস্য আহত, অভিযান জোরদার সোনামসজিদে ভারতীয় ট্রাকে ৫,৯৩৫ বোতল সিরাপ জব্দ নরসিংদী ভূমি অধিগ্রহণ দুর্নীতি: এডিসি পদত্যাগ দাবিতে উত্তাল জেলা শ্রীপুরে ওএমএস অনিয়ম: ডিলার পয়েন্টে দুর্নীতির অভিযোগ গাজীপুর কিশোর গ্যাং ত্রাস: বাইপাস–বোর্ড বাজারে শুটার রকি-হিটার খান মাধবপুরে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর: রাতের ঘটনায় এলাকায় উদ্বেগ এনজিও অর্থ আত্মসাৎ: ১ কোটি ২৭ লাখ টাকায় মামুন মিয়া গ্রেপ্তার বাংলাদেশে কোয়ান্টাম অগ্রগতি: Kepler Q-Max V2.0 সফল ট্রেনিং
ভোটের হাওয়া

টঙ্গীতে মাদক কারবারিদের হামলা: পুলিশ সদস্য আহত, অভিযান জোরদার

  • Reporter Name
  • Update Time : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ২৮ Time View

রেজাউল করিম মজুমদার, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ওই পুলিশ সদস্যের নাম রাহাত, তিনি টঙ্গী পূর্ব থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল পুলিশের একটি দল। টহলের সময় টঙ্গীবাজার এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

তল্লাশির একপর্যায়ে হঠাৎ করে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র পুলিশের ওপর হামলা চালায়। তারা কনস্টেবল রাহাতকে লক্ষ্য করে অতর্কিতভাবে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে আহত কনস্টেবলকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, টঙ্গীতে মাদক কারবারি কার্যক্রম আগের তুলনায় বেড়েছে। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

পুলিশ জানিয়েছে, টঙ্গীতে মাদক কারবারি দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই হামলার পর অভিযান আরও জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুর সড়ক দুর্ঘটনায় বিলকিস পরিবহনের গাড়ির সুপারভাইজারের মৃ”ত্যু

টঙ্গীতে মাদক কারবারিদের হামলা: পুলিশ সদস্য আহত, অভিযান জোরদার

Update Time : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬