গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

জিরো টলারেন্স নীতিতে হাকিমপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৪১ Time View

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও চোরাচালান দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের নেতৃত্বে গত ৩১ মে উপজেলার ১ নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. সুজন ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন ইসলাম নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. কাফাজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক মামলার বিচারিক কার্যক্রম চলছিল। বিভিন্ন আদালত থেকে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুজন ইসলামের বিরুদ্ধে ১ জিআর নং ৭৫/২৩ (বঙ্গ), এসসি ৬৬৬/২৪, জিআর ১৩৪/২১ (বিরামপুর) এবং দায়রা মামলা নং ১০৪৫৫/২১ (পল্লবী) সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরোয়ানা কার্যকর করার লক্ষ্যে হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নওদাপাড়া গ্রামে তার চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১ জুন দুপুর আনুমানিক ১২টায় পুলিশ স্কোর্টের মাধ্যমে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, হাকিমপুর এলাকায় মাদক, চোরাচালান এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।

স্থানীয়দের মতে, হাকিমপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

জিরো টলারেন্স নীতিতে হাকিমপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

Update Time : ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬