গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

জাইমা রহমান নিয়ে ফেসবুক পোস্টে শিক্ষার্থী আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৪০ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষার্থীর নাম সাবিদুল ইসলাম সিয়াম (১৭)। তিনি আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে জাইমা রহমানকে কেন্দ্র করে আপত্তিকর পোস্ট ও মন্তব্য ছড়ানোর অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে রোববার (২১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়িতে অভিযান চালিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচার, গুজব বা আপত্তিকর কনটেন্ট ছড়ানোর ক্ষেত্রে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং সাইবার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, আটককৃতের ব্যবহৃত ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত তথ্য উদঘাটন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আটক হওয়ার আগে অভিযুক্ত কিশোর ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তার বিরুদ্ধে ডিজিটাল কারসাজির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

জাইমা রহমান নিয়ে ফেসবুক পোস্টে শিক্ষার্থী আটক

Update Time : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬