গাজীপুর , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চিকিৎসক সুরক্ষা আইনের দাবিতে ড্যাব চট্টগ্রামের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬৪ Time View

শরিয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম। একই সঙ্গে সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বাড়তে থাকা হামলার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ড্যাব চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ড্যাব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।

বক্তারা বলেন, দেশের চিকিৎসক সমাজ বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছে। হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং চিকিৎসকদের লাঞ্ছনার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের জন্য চিকিৎসক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে স্বাস্থ্যখাতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে চিকিৎসকদের নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা যদি নিরাপদ না থাকেন, তাহলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুব মহাসচিব ও চট্টগ্রাম মহানগর ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. সরোয়ার আলম, ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. ইমরোজ উদ্দিন এবং চমেক ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. মিনহাজুল আলমসহ আরও অনেকে।

বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার, জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. রাসেল ফরিদ চৌধুরী, ড্যাব চমেক শাখার কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মাসুদ করিম, অধ্যাপক ডা. রাশেদ মীরজাদা, অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিয়া, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান, অধ্যাপক ডা. জাকিয়া আফরোজ, অধ্যাপক ডা. বাকী বিল্লাহ সবুজ, অধ্যাপক ডা. মারুফ উল কাদের, অধ্যাপক ডা. নাঈমা তাসনিমসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।

সমাবেশ শেষে ড্যাব নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। দেশের স্বাস্থ্যখাতকে সুরক্ষিত রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

চিকিৎসক সুরক্ষা আইনের দাবিতে ড্যাব চট্টগ্রামের মানববন্ধন

Update Time : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬