গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির ১৫ প্লাটুন মোতায়েন

  • Reporter Name
  • Update Time : ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৯টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি ও নজরদারি তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় জেলার মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানিয়েছেন, জেলায় তিনটি সংসদীয় আসনে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটাধিকার সুরক্ষায় সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। নির্বাচনের সময় সীমান্তবর্তী কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও সীমান্ত নজরদারি আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোলাহাটে ৪, নাচোলে ২ ও গোমস্তাপুরে ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় আরও ৪ প্লাটুন দায়িত্ব পালন করবে। ফলে জেলায় মোট ১৫ প্লাটুন বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবেন।

তিনি উল্লেখ করেন, সারাদেশের ৩০০টি আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতিতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, হেলিকপ্টার ও কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবির ১৫ প্লাটুন মোতায়েন

Update Time : ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬