গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন, দেশব্যাপী ক্রীড়া উদ্যোগ শুরু পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল ও অবৈধ ঘর নির্মাণে উত্তেজনা কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন ও প্রতিযোগিতা শুরু নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া মাদকবিরোধী সমাবেশে জিরো টলারেন্স ঘোষণা নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৪১ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবা প্রদানের লক্ষ্যে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার স্বরূপনগরে অবস্থিত প্রকল্প কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রজেক্টের সভাপতি মো. জমশেদ আলী। এ সময় প্রজেক্টের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের সাধারণ সম্পাদক মো. মোকসেদুল মোমেনিন এবং কোষাধ্যক্ষ মো. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান করবে। সাধারণ মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়নে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, “স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি”—এই স্লোগানকে সামনে রেখে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট গ্রাহকদের জন্য নিরাপদ, নৈতিক ও মানসম্মত জমি ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করতে কাজ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শেয়ারহোল্ডার ও শুভানুধ্যায়ীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও অতিথিদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

অস্ট্রেলিয়া চাকরি প্রতারণায় ৬০ লাখ আত্মসাৎ, গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

Update Time : ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬