গাজীপুর , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত বিদায় সংবর্ধনায় আবেগঘন বিদায় নিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার নির্দেশে ৩৮ সরকারি গাছ কাটা অভিযোগ মোঃ জাকির হোসেন সুন্দরবন ইউনিয়নে চেয়ারম্যান পদে জনসমর্থনে শীর্ষে সাভারে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে মানববন্ধন, পুনর্বহালের দাবি

চাঁপাইনবাবগঞ্জ-৩: ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

চাঁপাইনবাবগঞ্জ-৩: ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিকদলের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় শান্তিমোড় এলাকায় শুরু হওয়া মিছিলটি বড় ইন্ডারা মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেন এবং এলাকাবাসীর কাছে বিএনপির বার্তা পৌঁছে দেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মোজাম্মেল হক উজ্জ্বল, পৌর বিএনপির সাংগঠনিক সংগঠক বেলায়েত আলী, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান রানা এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি নুর আলম রিপন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

নেতারা বলেন, সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অপরিহার্য। তারা আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩: ধানের শীষের পক্ষে বিএনপির প্রচারণা মিছিল

Update Time : ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬