গাজীপুর , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার: ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক বাসন থানার অভিযানে গ্রেপ্তার পাঁচ, গাঁজা ও ডাকাতি মামলার আসামি নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, জুয়ায় হেরে গ্রেপ্তার ৬ নবাবগঞ্জে গাছের ডাল পড়ে আরোহীর মৃত্যু, ছেলে গুরুতর আহত পুলিশের সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, বাসনে সোহেলকে ঘিরে প্রশ্ন সরাইল–নাসিরনগর–লাখাই সড়ক চার লেনে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত বাংলাদেশের সংগীতাঙ্গনে আকাশ মাহমুদের বহুমুখী পথচলা
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

চট্টগ্রাম বন্দরে আইওএস সাগর, নৌ সহযোগিতায় নতুন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১০১ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’। বহুজাতিক আইওএস সাগর-২০২৬ মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৮ মে) জাহাজটি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। এই সফরকে বাংলাদেশ-ভারত নৌ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) আনুষ্ঠানিকভাবে ‘আইওএস সাগর’কে অভ্যর্থনা জানায়। দুই দেশের নৌবাহিনীর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে ভারতীয় জাহাজটির কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্টের সঙ্গে বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

এছাড়া সফর উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে ‘আইওএস সাগর’ জাহাজে ডেক রিসেপশনের আয়োজন করা হবে, যেখানে দুই দেশের সামরিক ও নৌ কর্মকর্তারা অংশ নেবেন।

ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধি দল চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বন্দর ব্যবস্থাপনা, সামুদ্রিক লজিস্টিকস এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সফরের অংশ হিসেবে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, প্রশিক্ষণ অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ নেভাল একাডেমি ও ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভারতের নৌ সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম বন্দরে আইওএস সাগরের আগমন ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার নতুন বার্তা বহন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচবিবিতে ৭০ ছাত্রী পেল বাইসাইকেল, শিক্ষা উপকরণ পেল ২০০ শিক্ষার্থী

চট্টগ্রাম বন্দরে আইওএস সাগর, নৌ সহযোগিতায় নতুন

Update Time : ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬