গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু।

  • Reporter Name
  • Update Time : ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৬৫ Time View

চট্টগ্রাম কাস্টম হাউসের দাপ্তরিক কার্যক্রম আগামী ১ জুলাই থেকে অস্থায়ীভাবে শুরু হতে যাচ্ছে নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম ভবনে। নতুন ভবন নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত সব প্রশাসনিক ও দাপ্তরিক কাজ এই স্থান থেকেই পরিচালিত হবে।

জানা গেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য একটি আধুনিক নতুন ভবন নির্মাণাধীন রয়েছে। তবে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে। তাই সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে বেছে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৫ মে মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টম হাউসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কাস্টম হাউসকে প্রায় ১ লাখ ৫৬ হাজার ৬০০ বর্গফুট অফিস স্পেস এবং ৮ হাজার বর্গফুট গ্যারেজ সুবিধা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে।

চুক্তিতে চেম্বারের পক্ষ থেকে প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন এবং কাস্টম হাউসের পক্ষ থেকে কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন স্বাক্ষর করেন।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম একটি আন্তর্জাতিক মানের ২৪ তলা ভবন। এটি নিউইয়র্কভিত্তিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত। ভবনটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে, যেমন ১৪টি লিফট, ৩টি বেইজমেন্টে ২৫০টি গাড়ি পার্কিং সুবিধা এবং একটি হেলিপ্যাড।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চেম্বার ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাবেক চেম্বার সভাপতিরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম কাস্টম হাউসের সেবায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বরং আধুনিক পরিবেশে কার্যক্রম পরিচালনায় সেবা আরও গতিশীল হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু।

Update Time : ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬