গাজীপুর , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযানে ক্লোজড তত্ত্বাবধায়ক নোয়াখালীতে ময়মনসিংহে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ, সুবিধা পেল ১৮৯০ পরিবার বৃষ্টিতে কালিয়াকৈরের হরতকীতলা আমতলায় ভয়াবহ জলাবদ্ধতা টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০,৫০০ ইয়াবা ও ৫৮ লাখ টাকা উদ্ধার ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভা, ধূমপান রোধে কঠোর নির্দেশ গাজীপুর শ্রীপুরের সংরক্ষিত বনে গাজারি গাছ চুরিতে ২ আটক ও অটো জব্দ এভারকেয়ার হাসপাতালে এমপি মতিনের স্ত্রীর খোঁজ নিলেন অধ্যাপক নরসিংদীতে ক্লু-লেস চালক হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ২ গ্রেফতার দোয়ারাবাজারে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন, কৃষি উন্নয়নে নতুন দিগন্ত

চকবিষ্ণুপুরে লুটপাট ও মিথ্যা মামলার শিকার অসহায় পরিবার

  • Reporter Name
  • Update Time : ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১০৭ Time View

নওগাঁর সাপাহারের চকবিষ্ণুপুর গ্রামে একটি পরিবার লুটপাট ও মিথ্যা মামলার শিকার হয়ে দিনযাপন করছেন রাস্তায়। পরিবারের সদস্যদের ঘর এবং সঞ্চয় ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছে।

গত ১৭ মার্চ রাতের সময় নজরুল ইসলাম এর বসতবাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার বাড়ির নগদ টাকা, সোনা-রূপা, ধান, চাউল, সরিষা এবং তেল লুটপাট করা হয়। এছাড়া বাড়িতে আগুন লাগানো হয়। ঘটনায় নজরুলের আপন ভাই আব্দুর রশিদ এবং তার সঙ্গী একদল সন্ত্রাসী বাহিনী জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর ভুক্তভোগী পরিবারের পাঁচ জনের নামে উল্টো মারপিটের মামলা দায়ের করা হয়। যদিও তারা জামিন পেয়েছেন, আতঙ্কের কারণে বাড়িতে প্রবেশের সাহস পাচ্ছেন না। তারা বিভিন্ন স্থানে দিনরাত্রি কাটাচ্ছেন।

পরিবারের পক্ষে নজরুলের ছেলে মুরসালিন পোরশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ২ লক্ষ টাকা, দেড় ভরি স্বর্ণ, ২০ মন ধান, ১০ মন চাউল, ৩০ মন সরিষা এবং ১ ব্যারেল তেল লুট করেছে।

অভিযোগের জবাবে অভিযুক্ত আব্দুর রশিদ এর জামাতা শাকির জানান, বিষয়টি পারিবারিক এবং জমি সংক্রান্ত বিবাদ থেকে সংঘটিত হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার আতঙ্কে ভেঙে পড়েছে এবং নিরাপত্তার অভাবে বাড়িতে থাকতে পারছে না।

স্থানীয়রা বলছেন, এই ঘটনা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আনোয়ারায় চীনা শিল্পাঞ্চল, এক লাখ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

চকবিষ্ণুপুরে লুটপাট ও মিথ্যা মামলার শিকার অসহায় পরিবার

Update Time : ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬