গাজীপুর , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণে মন্ত্রীর উন্নয়ন বার্তা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাছ কর্তন: ওসি নির্দেশ নিয়ে তীব্র বিতর্ক ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন বরিশাল জেলা সাংবাদিক সংস্থায় মামুন-আরিফের নতুন নেতৃত্ব কসবায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক মান্দায় চৌজা ব্রিজ–তেঁতুলিয়া শেখপাড়া সড়ক পাকাকরণ উদ্বোধন নওগাঁতে গোল্ডহাটির মোড় থেকে আরজি নওগাঁ সড়ক উদ্বোধন টেকনাফের আইয়ুব আটক: চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ ইয়াবা উদ্ধার অভিযান শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

গোদাগাড়ী উপজেলাতে এমপি মুজিবুরের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধি 

১৯ ফেব্রুয়ারি ২০২৬

গোদাগাড়ী উপজেলাতে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নিয়ে উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের বিজয়। আমি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়, বরং সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এই নবনির্বাচিত এমপি উপজেলা প্রশাসন এবং স্থানীয় পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদতের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাঁর মূল লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এক সাধারণ মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ। পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শওকত আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অধ্যাপক মুজিবুর রহমান সবাইকে পরিচ্ছন্নতা ও সচেতনতার আহ্বান জানান। তিনি বলেন, “পবিত্রতা ঈমানের অঙ্গ। রমজানে আমাদের চারপাশ পরিষ্কার রাখা জরুরি।” সভা শেষে তিনি নিজ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিদ্যুৎস্পৃষ্ট মৃ/ত্যু: রাঙ্গামাটিতে শিক্ষিকা শতাব্দী চাকমার অকাল মৃ/ত্যু

গোদাগাড়ী উপজেলাতে এমপি মুজিবুরের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬