গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুরের গাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবিতে ত্রাস: চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০ Time View

‎গাজীপুর মহানগরীর গাছা থানায় এলাকায় জমি কেনাকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে স্থানীয় একটি কিশোর গ্যাং।

শুক্রবার (৬ ই ফেব্রুয়ারি) বিকেলে কলমেশ্বর এলাকায় মুফতি আব্দুল কাদের মোল্লার বাসভবনে এই হামলা ও ভাংচুর চালানো হয়। প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‎​অভিযোগ সূত্রে জানা যায়,গাছা থানার কলমেশ্বর এলাকার বাসিন্দা আলহাজ্ব মুফতি আব্দুল কাদের মোল্লা ৫ মাস আগে একটি জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় ‘কিশোর গ্যাং’-এর সক্রিয় সদস্য মোঃ জয় মণ্ডল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জয় ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ​জয় মণ্ডলের নেতৃত্বে ৯/১০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র (দা, চাপাতি, রামদা, লোহার রড) নিয়ে আব্দুল কাদের মোল্লার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে মুফতির ছেলে সাইফুল্লাহ বাঁধা দেন। এ সময় বিবাদী জয় মন্ডল বাড়িতে একা থাকা সাইফুল্লাহকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করলে তিনি ছাদে পালিয়ে প্রাণ রক্ষা করেন। ​সন্ত্রাসীরা এসময় গ্যারেজে থাকা ‘টয়োটা নোহা স্কয়ার’ (ঢাকা মেট্রো-চ ৫২-২৮৬১) গাড়িটি লোহার রড দিয়ে পিটিয়ে দুমড়েমুচড়ে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

‎​ভুক্তভোগী মুফতি আব্দুল কাদের মোল্লা জানান, সন্ত্রাসীরা প্রকাশ্যে তাকে ও তার পরিবারকে খুন করার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এখন শূন্যের কোঠায়।

‎​প্রতক্ষদর্শীরা জানান, দিনের আলোয় জনবসতিপূর্ণ এলাকায় এমন তান্ডব চললেও কেন এখনও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে? পুলিশ কি তবে এসব কিশোর গ্যাংয়ের কাছে অসহায়?

‎এবিষয়ে গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, এঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

গাজীপুরের গাছায় ২০ লাখ টাকা চাঁদা দাবিতে ত্রাস: চাঁদা না পেয়ে মুফতির বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা ও ভাঙচুর

Update Time : ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬