গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

গাজীপুরে নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য

  • Reporter Name
  • Update Time : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ২২ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে এক গাজীপুরে সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শাহ আলম খলিফার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ২৮ বছর বয়সী একজন সাবেক নারী সেনাসদস্য। মামলাটি দায়ের করেছেন তার স্বামী নজরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহ আলম খলিফা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব এবং বিভিন্ন ধরনের অশালীন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরিবার থেকে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। বরং ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী তার নিজ নামে থাকা জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে একজন আমিন নিয়ে জমি পরিমাপ করতে যান। এ সময় শাহ আলম খলিফা ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা সহযোগীকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন এবং জমি পরিমাপে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে অভিযুক্তের সহযোগীরা ভুক্তভোগীকে মারধর করেন। এতে তিনি আহত হন। একই সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বর্ণনা অনুযায়ী, পরে ফোনটি ফেরত চাইলে ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরনের কাপড় টেনে ছিঁড়ে তাকে বিবস্ত্র করা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, মামলা দায়েরের চার দিন পার হলেও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শাহ আলম খলিফার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত একজন জনপ্রতিনিধি হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী একজন সাবেক নারী সেনাসদস্য হওয়ায় নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মামলার তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

গাজীপুরে নারী সেনাসদস্যকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্য

Update Time : ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬