গাজীপুর , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে বৃষ্টি ভালোবাসি কবিতা: তাছলিমা মুক্তার হৃদয়ছোঁয়া প্রকৃতি প্রেম লালমনিরহাট শিশু হত্যা: দ্রুত বিচার দাবি ত্রাণমন্ত্রীর ময়মনসিংহে এসডিজি ও পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধির সেমিনার অনুষ্ঠিত হোমনায় সংবাদ প্রকাশে ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ ঠাকুরগাঁও জব ফেয়ারে সিভি জমা দিয়ে মিলছে চাকরির সুযোগ মাদক সেবনের কথিত ভিডিওতে আক্কেলপুরে চা”ঞ্চ’ল্য, তদন্ত দাবি ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অভিযানে হেলমেট সচেতনতা কার্যক্রম জোরদার ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে স্কুল ছাত্র নিখোঁজের পর মরদেহ উদ্ধার কালাকৈরে মতবিনিময় সভা শেষে উন্নয়ন প্রতিশ্রুতি দিলেন প্রশাসক

কোটালীপাড়ায় পাইকেরবাড়ী গ্রামে পাঁচ নারী দিনমজুর নিহত, স্বজনদের কান্নায় শোকস্তব্ধ এলাকা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১ Time View

কোটালীপাড়ায় পাইকেরবাড়ী গ্রামে পাঁচ নারী দিনমজুর নিহত, স্বজনদের কান্নায় শোকস্তব্ধ এলাকা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : শেখ কামরুজ্জামান (রানা)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী দিনমজুর নিহত হয়েছেন। নিহত পাঁচজনের বাড়ি উপজেলার পাইকেরবাড়ী গ্রামে। নিহতদের মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

ঘটনার বিবরণে জানা যায়, নিহত পাঁচ নারী জীবিকার তাগিদে প্রতিদিন সকালে মাদারীপুর জেলার ঘটকচর এলাকায় দিনমজুরের কাজ করতে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন। গত রোববার (১৯ জানুয়ারি) প্রতিদিনের মতো কাজ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তারা একটি ইজিবাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এ সময় ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন।

নিহতরা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪৫), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৪২), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪০) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (৪৫)।

এ বিষয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই সিরাজ সাংবাদিকদের বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যেহেতু দুর্ঘটনাস্থল মাদারীপুর জেলার আওতাধীন, তাই সেখানকার থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Motaleb Hossain

Popular Post

শিবপুরে সরকারি স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোক নেমে এসেছে

কোটালীপাড়ায় পাইকেরবাড়ী গ্রামে পাঁচ নারী দিনমজুর নিহত, স্বজনদের কান্নায় শোকস্তব্ধ এলাকা

Update Time : ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬