গাজীপুর , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার। গৌরনদী ইউএনও ইব্রাহীমের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার অভিযোগ রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার গাজীপুর কোনাবাড়িতে ব্যবসায়ী অপহরণ, ৩ পুলিশ প্রত্যাহার কালীগঞ্জে মোবাইল কোর্ট: ইভটিজিংয়ে জেল, মাটি কাটায় জরিমানা নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাঙামাটিতে জিরো টলারেন্সে ইয়াবাসহ আটক ১ শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা সভা মিরপুরে অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি আদমদিঘী শ্রমিক ইউনিয়নে আলিফ মাহমুদের দায়িত্ব গ্রহণ

কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৬ Time View

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় দিবস দুটি ঘিরে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য এ সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার (১১ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। এসব কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির নির্মম গণহত্যার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এরপর বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী আয়োজন করা হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করবেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং নাট্য পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরা হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যাতে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে আরও গুরুত্বসহকারে তুলে ধরা যায়।

সভায় আসন্ন ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি সংশ্লিষ্ট সব দপ্তর এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন, যাতে গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন সফল ও সার্থকভাবে সম্পন্ন করা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা এসপির উদ্যোগে ১৫ দিনে হারানো মোবাইল উদ্ধার।

কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

Update Time : ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬