গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কালীগঞ্জে আইন শৃঙ্খলা সভায় মাদক-যানজট রোধে কঠোর পদক্ষেপ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৪৮ Time View

সাংবাদিক মোঃ জাকারিয়া আল মামুন, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক নিরাপত্তা, মাদক নির্মূল, যানজট নিরসন এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন্দ এবং তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর মিঞা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় যানজট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং মাদক নির্মূলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, প্রশাসন জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কালীগঞ্জ গড়ে তুলতে চায়। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতার মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি মাদক, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দমনে পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। বিশেষ করে বাজার এলাকায় যানজট, স্কুল-কলেজের আশপাশে নিরাপত্তা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানানো হয়।

উপস্থিত সাংবাদিকরাও স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

কালীগঞ্জে আইন শৃঙ্খলা সভায় মাদক-যানজট রোধে কঠোর পদক্ষেপ

Update Time : ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬