গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪০ Time View

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান “কর্ণফুলী ড্রাই ডক”কে আন্তর্জাতিক মানের আধুনিক ড্রাই ডকে উন্নীত করার আশ্বাস দিয়েছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। শনিবার (১৬ মে) চট্টগ্রাম সফরের অংশ হিসেবে তারা কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির চলমান উন্নয়ন কাজ, জেটি, অবকাঠামো ও বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, “কর্ণফুলী ড্রাই ডক দেশের সামুদ্রিক অর্থনীতি ও জাহাজ মেরামত শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এটিকে আন্তর্জাতিক মানের আধুনিক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে।”

তিনি আরও বলেন, দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, ভবিষ্যতে কর্ণফুলী ড্রাই ডক দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হলে পুরো দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্ণফুলী ড্রাই ডকের উন্নয়ন শুধু শিল্পখাত নয়, চট্টগ্রাম অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, কর্ণফুলী ড্রাই ডক আধুনিকায়ন হলে দেশের জাহাজ মেরামত শিল্প নতুন গতি পাবে। একই সঙ্গে বিদেশি জাহাজ মেরামতের সুযোগ বাড়বে এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস

Update Time : ০২:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬