গাজীপুর , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

কক্সবাজারে মিথ্যা ভিডিওর বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কঠোর অবস্থান

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬০ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার:

সামাজিক মাধ্যমে ‘লায়লা’ নামধারী এক নারী বোরকা পরিহিত অবস্থায় একটি ভিডিও বার্তায় ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের প্রধানকে জড়িয়ে আপত্তিকর ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ট্যুরিস্ট পুলিশ একে মিথ্যা, বানোয়াট ও সুপরিকল্পিত অপপ্রচারের অংশ হিসেবে আখ্যায়িত করেছে।

ট্যুরিস্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কুরুচিপূর্ণ প্রচারণা তাদের আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটক নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা। তারা এটিকে মানহানিকর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে এবং এই পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছে।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান অভিযানে ইতোমধ্যে ৩৪ জন ছিনতাইকারী, ৪৪ জন ভাসমান অপরাধী, ১০ জন ইভটিজার এবং ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৭২ জন হারানো শিশু উদ্ধার, ২৯টি মোবাইল ফোন উদ্ধার, ২০টি মৃতদেহ এবং ১৫ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সমুদ্রের বালিয়াড়ি দখল করে অবৈধ দোকান স্থাপনকারীদের বিরুদ্ধেও কঠোর অভিযান চালানো হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, বাহিনী আরও গতিশীল, জবাবদিহিমূলক ও সেবামুখী ভূমিকা পালন করছে। কর্তৃপক্ষ সকলকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

কক্সবাজারে মিথ্যা ভিডিওর বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কঠোর অবস্থান

Update Time : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬