গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

উচ্চশিক্ষার মানোন্নয়নে রাবিপ্রবিতে হিট প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (HEAT) প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাবনা লিখন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Workshop on HEAT-ATF Proposal Writing” শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি গবেষণায় স্মার্ট গোল (SMART Goal) নির্ধারণ ও নৈতিকতা (Ethical Issues) সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গবেষণা প্রকল্প প্রস্তাবনায় টেকনিক্যাল পরিভাষার পরিশীলিত ব্যবহার এবং ল্যাব সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বাস্তব উপযোগিতা বিবেচনা করা অত্যন্ত জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা মানসম্মত ও প্রতিযোগিতামূলক প্রস্তাবনা তৈরিতে আরও দক্ষ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-এর মেরিন বায়োরিসোর্স সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান। তিনি গবেষণায় নিবেদিতপ্রাণ হওয়ার পাশাপাশি অভিজ্ঞ ও নবীন গবেষকদের সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী কর্মশালায় সশরীরে ও অনলাইনে সেশন পরিচালনা করছেন—

প্রফেসর ইউনুস আহমেদ, কেমিস্ট্রি বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

প্রফেসর ড. আসাদুন নবী, সিএসটিই বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

প্রফেসর ড. আব্দুল কাইউম মাসুদ, ব্যবসায় প্রশাসন বিভাগ, নোবিপ্রবি

চুয়েটের প্রফেসর ইউনুস আহমেদ গবেষণা বাজেট পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে প্লেজিয়ারিজম যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন।

রাবিপ্রবি হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি শিক্ষকদের দলগতভাবে এনেক্স, প্রকিউরমেন্ট ও ফিনান্সিয়াল প্ল্যান প্রস্তুতের আহ্বান জানান।

কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. তৌহিদুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি, ট্যুরিজম ও ফিশারিজ বিভাগের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে রাবিপ্রবিতে হিট প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি

Update Time : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬