গাজীপুর , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক এনআইডি সংশোধনের নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঈদ যাত্রা নিরাপদে রাখতে কঠোর ব্যবস্থা, দুর্ঘটনামুক্ত মহাসড়কের আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৪৬ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের মহাসড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, হাইওয়ে পুলিশ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে এবারের ঈদে দেশের সড়কপথ হবে আরও নিরাপদ এবং দুর্ঘটনামুক্ত মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।

রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত এক গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে মহাসড়কের পাশে কোনো পশুর হাট, অস্থায়ী দোকান বা অবৈধ স্থাপনা বসতে দেওয়া হবে না। এসব অবৈধ স্থাপনার কারণে যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই প্রশাসনকে কঠোরভাবে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে চলমান সংস্কার ও মেরামত কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সড়কের গর্ত মেরামত, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফকরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলামসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এবারের ঈদে দেশের মানুষ নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১

ঈদ যাত্রা নিরাপদে রাখতে কঠোর ব্যবস্থা, দুর্ঘটনামুক্ত মহাসড়কের আশ্বাস

Update Time : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬