গাজীপুর , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ রামিসা হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড, সন্তুষ্ট দেশবাসী ও পরিবার বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ১০ আসামি গ্রেফতার কিশোরগঞ্জে উজ্জ্বল মিয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়াল বাসন থানা পুলিশের অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ আসামি গ্রেফতার ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে গোলাগুলি, উদ্ধার অস্ত্র ও ইয়াবা চাঁদার দাবিতে হুমকি, মৎস্য খামার নিয়ে উত্তেজনা বৃদ্ধি কর্ণফুলীতে জাতীয় ছাত্রশক্তির সংগঠকসহ পাঁচজন গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিল্প
ভোটের হাওয়া
দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৮ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক নিয়ে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কালিয়াকৈর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪/০৬/২০২৬ ইং) সকালে কালিয়াকৈর উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ইসলামী ব্যাংকের শতাধিক গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল দেশের আস্থা ও জনপ্রিয় ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।

বক্তারা আরও দাবি করেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তারা বলেন, পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে এনে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা সরকারের কাছে আহ্বান জানান যেন ব্যাংকিং খাতে কোনো ধরনের রাজনৈতিক বা স্বার্থসংশ্লিষ্ট হস্তক্ষেপ না থাকে।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতের “ফ্যাসিস্ট শাসনামলে” ইসলামী ব্যাংক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভবিষ্যতে যেন সেই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়। তারা ব্যাংকটিকে রক্ষা করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, মাওলানা মোস্তফা কামালসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাস্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনকারী ইসলামী ব্যাংককে কোনোভাবেই দুর্বল হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর রতন শেখ

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

Update Time : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬