গাজীপুর , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আন্তর্জাতিক শ্রমিক দিবস: বগুড়ায় ৩১ দফা দাবী ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬৭ Time View

বগুড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যেখানে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ দফা দাবী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শহরের একটি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস শ্রমিকদের রক্তে রঞ্জিত। ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের কথা তুলে ধরে তিনি জানান, ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিকরা জীবন দিয়েছেন। কিন্তু ১৩৯ বছর পরও এসব দাবী পুরোপুরি বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে বগুড়ার সাতমাথায় সকাল ৮টায় একটি বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে র‌্যালি, ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় শ্রমিকদের খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, মহানগর সভাপতি আজগর আলী, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা ও অন্যান্য নেতৃবৃন্দ।

ঘোষিত ৩১ দফা দাবীর মধ্যে রয়েছে—সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, সরকারি ও বেসরকারি খাতের মজুরি বৈষম্য দূর করা, নিত্যপণ্যের দাম কমানো এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবীও জানানো হয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশন আরও দাবী জানিয়েছে, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে, সব শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে এবং কৃষি খাতে সার ও বীজের দাম কমাতে হবে। তারা রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ এবং সংসদে সংরক্ষিত আসন নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনের শেষে সকল শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে নামাজরত বৃদ্ধা হ/ত্যা: গ্রে”প্তার তিন

আন্তর্জাতিক শ্রমিক দিবস: বগুড়ায় ৩১ দফা দাবী ঘোষণা

Update Time : ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬