গাজীপুর , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

আনসার ভিডিপি জাতীয় সমাবেশ ২০২৬ সফিপুরে মহোৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৩৮ Time View

শাকিল হোসেন,কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে সগৌরবে উদযাপিত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ বর্ণাঢ্য অনুষ্ঠানে কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোঃ সালাউদ্দিন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য এ জাতীয় সমাবেশ অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আনসার ও ভিডিপি বাহিনীর দীর্ঘ ইতিহাস, মুক্তিযুদ্ধে তাদের অবদান এবং দেশের নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ৬৭০ জন শহীদ হয়েছেন, যাদের ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির চারটি প্রধান স্তম্ভ—ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা বা উপজেলা আনসার এবং ভিডিপি-টিডিপি—দেশের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ৪৭টি ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করছে। এছাড়া ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করছে।

প্রধানমন্ত্রী বলেন, হিল আনসার ও ভিডিপি সদস্যরা পার্বত্য অঞ্চলে সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একইসঙ্গে ইউনিয়ন পর্যায়ে ভিডিপি প্লাটুন বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ ও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সদস্যদের জাপানি ভাষা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েল্ডিংসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নের সুযোগ দেওয়া হচ্ছে, যা মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে।

দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও ভিডিপি বর্তমানে “ফার্স্ট রেসপন্ডার” হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে তাদের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আনসার ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদকে স্পোর্টস কার্ড প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

আনসার ভিডিপি জাতীয় সমাবেশ ২০২৬ সফিপুরে মহোৎসব অনুষ্ঠিত

Update Time : ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬