গাজীপুর , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য

  • Reporter Name
  • Update Time : ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View

বিশেষ প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

বিকেলে চট্টগ্রাম নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপির রেস্ট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ক্রিয়েটর, এডমিন ও সমন্বয়কারী মোঃ আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মোঃ নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস এম আহসানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপির ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উপ-পরিচালক রায়হান ফকির নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের সচেতনতা, সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য

Update Time : ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬