গাজীপুর , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :

আড়াইহাজারে আঙ্গুরের নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-২ আসনের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতিউর রহমান খান আঙ্গুরের নির্বাচনী প্রচারণায় বাধা ও এলাকা ছাড়া করার হুমকির অভিযোগ উঠেছে। তিনি কলস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আজকের প্রচারণা চলাকালে আঙ্গুর জানান, তারা নিয়মিতভাবে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। এ সময় কলস প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

আতিউর রহমান খান আঙ্গুর বলেন, তিনি বিএনপি থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার সময়ে এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, ব্রিজসহ অসংখ্য উন্নয়নমূলক স্থাপনা গড়ে উঠেছে। নির্বাচিত হলে মেঘনা নদীর ভাঙন রোধে জোরালো পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কালাপাহাড়িয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

তবে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আঙ্গুর। তিনি জানান, “১২ তারিখের পর এলাকায় থাকতে দেওয়া হবে না”—এমন হুমকি নিয়মিত পাচ্ছেন তিনি।

এ বিষয়ে আঙ্গুর বলেন, “এ ধরনের সন্ত্রাসী কথাবার্তা জনগণ আর পাত্তা দেয় না। তারা সঠিক প্রার্থীকে বেছে নেবে।” তিনি আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জয়ী করলে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

কলস প্রতীককে ‘শান্তির প্রতীক’ উল্লেখ করে তিনি বলেন, জনগণ কলস মার্কাকে বিজয়ী করে দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করবে। তিনবারের সফল সংসদ সদস্য হিসেবে জনগণ তার ওপর আস্থা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পীরগঞ্জে ৩.৫ কোটি টাকায় ১৩ কিমি খাল পুনঃখনন উদ্বোধন

আড়াইহাজারে আঙ্গুরের নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ

Update Time : ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬