গাজীপুর , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে রেল জমি উচ্ছেদ, শতাধিক স্থাপনা ভাঙা অভিযান চলছে গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি র‍্যাবিস টিকাদান ক্যাম্পেইন শুরু বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান কলাপাড়ায় কৃষক সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান শাপলা চত্বর বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার লায়ন্স ক্লাব অব চিটাগাং ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম ১ জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু। কালিহাতীতে মাদকবিরোধী অভিযান: জিরো টলারেন্স ঘোষণা হাতিবান্ধায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতায় স্বস্তির আশা
ভোটের হাওয়া
বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল সংরক্ষিত নারী আসনে আলোচনায় নাসরিন রহমান পপি

অনলাইন টিকিটিং উন্নয়ন, ট্রেনে আসছে ওয়াইফাই

  • Reporter Name
  • Update Time : ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার কথা স্বীকার করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

২০ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। এ অব্যবস্থাপনাকে একটি মহল সুযোগ হিসেবে নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনোভাবেই কালোবাজারি বা অনিয়মের সুযোগ না থাকে এবং যাত্রীরা সহজে ও নির্ভরযোগ্যভাবে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালুর বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও চালু করা হবে।

এ ছাড়া ট্রেন সেবাকে আরও আধুনিক, সহজলভ্য ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এতে করে সাধারণ মানুষ কম খরচে নিরাপদ যাতায়াতের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিয়াকৈরে রেল জমি উচ্ছেদ, শতাধিক স্থাপনা ভাঙা অভিযান চলছে

অনলাইন টিকিটিং উন্নয়ন, ট্রেনে আসছে ওয়াইফাই

Update Time : ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬