গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

বাঁশখালীর মনীষী হযরত বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৬৭ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বাঁশখালীর কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত দার্শনিক, লেখক, সাংবাদিক, সমাজসংস্কারক ও ব্রিটিশবিরোধী চিন্তাবিদ হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ, ১ জুন। তাঁর স্মরণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

১৮৫৬ সালের ২১ জুলাই চট্টগ্রাম জেলার ঐতিহাসিক জাফর আলী হিলে জন্মগ্রহণ করেন হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)। তিনি ছিলেন তৎকালীন সরকারি উকিল ও জমিদার জাফর আলী খানের পৌত্র এবং খান বাহাদুর মৌলানা আনওয়ার আলী খানের পুত্র। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি চট্টগ্রাম সরকারি স্কুলে অধ্যয়ন করেন। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন।

শিক্ষাজীবন শেষে তিনি ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। তবে জাতীয়তাবাদী চিন্তা ও ব্রিটিশবিরোধী অবস্থানের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারান। পরবর্তীতে ন্যায়বিচারের মাধ্যমে তিনি পুনরায় স্বপদে বহাল হন।

হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.) ছিলেন উপমহাদেশের মুসলমানদের প্রথম ইংরেজি সংবাদপত্র “দি মোহামেডান অবজারভার”-এর সম্পাদক। তাঁর সাহসী ও তথ্যনির্ভর লেখনী ব্রিটিশ শাসনের অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে। এ কারণে পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে কারাবরণ করতে হয়।

তিনি ১৯১৪ সালে বিশ্বখ্যাত গ্রন্থ “What is Man” রচনা করেন। মানবতা, ধর্ম, নৈতিকতা ও দর্শন নিয়ে লেখা এ গ্রন্থটি গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। তাঁর বিভিন্ন রচনা আজও দেশ-বিদেশের গবেষক ও শিক্ষার্থীদের আগ্রহের বিষয়।

আধ্যাত্মিক জীবনেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের অন্যতম খলিফা এবং তরিকায়ে জাহাঙ্গীরিয়ার একজন বিশিষ্ট সাধক ছিলেন। মানবকল্যাণ, নৈতিক শিক্ষা ও ইসলামী আদর্শ প্রচারে তিনি আজীবন কাজ করে গেছেন।

১৯৩১ সালের ১ জুন, ১৪ মহররম ১৩৫০ হিজরি, নিজ গ্রাম বাঁশখালীর কালিপুরের ইজ্জতনগরে ইন্তেকাল করেন এই মহান মনীষী। তাঁর মাজার শরীফে প্রতিবছর অসংখ্য ভক্ত, অনুরাগী ও শুভানুধ্যায়ী জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হন।

বাঁশখালী ওফাত দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা বলেন, হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, সমাজসংস্কার এবং আধ্যাত্মিকতায় তাঁর অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

বাঁশখালীর মনীষী হযরত বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস

Update Time : ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬