গাজীপুর , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বিরলে ব্যবসায়ীকে মারধর ও ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সখীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নে মানব কল্যাণ যুব সংঘ তিন কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন গফরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে পিসিসিপির গোশত বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৭৭ Time View

রাঙামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। “রাঙামাটিতে কোরবানির গোশত বিতরণ” কর্মসূচির মাধ্যমে সংগঠনটি এবার অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণে জেলা কমিটির উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের সুবিধাবঞ্চিত নেতাকর্মী এবং স্থানীয় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে মাথাপিছু প্রায় দেড় কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা গোশত বিতরণ কার্যক্রমে সরাসরি অংশ নেন এবং সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “ঈদুল আজহা ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা আর্থিক সংকটের কারণে কোরবানি দিতে পারেন না। সেইসব মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।”

তিনি আরও বলেন, “পিসিসিপি ঈদ উপহার কার্যক্রমের মূল লক্ষ্য হলো ঈদের আনন্দ সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করা। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ সমানভাবে উৎসবের আনন্দ অনুভব করুক।”

সংগঠনের নেতারা দেশের অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় থাকলেই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে।

গোশত পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এর আগে খুব কম মানুষই তাদের পাশে দাঁড়িয়েছে। পিসিসিপি গত চার বছর ধরে নিয়মিতভাবে তাদের সহযোগিতা করে আসছে এবং নেতৃবৃন্দ সবসময় তাদের খোঁজখবর রাখছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে পিসিসিপির গোশত বিতরণ

Update Time : ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬