গাজীপুর , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ ধ্বংস, গ্রেপ্তার ১ ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে কর্মশালা নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, সংঘর্ষে চাঞ্চল্য সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, কোডিন ফসফেটসহ গ্রেপ্তার ১ সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন নেপালে ১০ বাংলাদেশি আটক, তালিকায় গাজীপুরের মহিলা লীগ নেত্রী কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিদেশি মদ ও ভারতীয় ট্যাবলেট আটক
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৬২ Time View

সাংবাদিক মোঃ রহমত আরিফ ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিশু রামিসা, লামিয়া ও আছিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৪ মে) দুপুর ১টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। “জেগে ওঠো বাংলাদেশ-রুখে দাঁড়ানোর এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে সু-শাসনের জন্য নাগরিক (সুজন), সম্মিলিত নারী সমাজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে দিন দিন শিশু নির্যাতন ও নারী সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনার বিচার বিলম্বিত হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে কঠোর শাস্তি কার্যকর করা জরুরি।

সমাবেশে বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও শাখার সভাপতি ও সংগ্রামী বাংলার প্রকাশক-সম্পাদক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলাম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল এবং সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজুসহ আরও অনেকে।

বক্তারা শিশু রামিসা হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেলের দ্রুত ফাঁসির দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন। সেখানে “শিশু হত্যার বিচার চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করো” এবং “নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের রক্ষা করুন” ইত্যাদি স্লোগান লেখা ছিল।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন সামাজিক আন্দোলন শিশু নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাজীপুরে দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই, সাংবাদিক আহত

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬