গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

মীরসরাইয়ে মোশাররফকে মারধর, টাকা ছিনতাইয়ে আতঙ্কে পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৩৬ Time View

মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মালদার বাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মোশাররফ হোসেন নামের এক ব্যক্তিকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় মোশাররফ হোসেনের স্ত্রী বাদী হয়ে মীরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে মোঃ জাফর ইকবাল, মোঃ মিলন ও মোঃ তুষারসহ কয়েকজন তাদের বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে। পরে তারা মোশাররফ হোসেনকে এলোপাতাড়িভাবে মারধর করে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা মোশাররফ হোসেনকে বাড়ি থেকে তুলে পাশের বিলে নিয়ে যায়। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে বেদম মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় মোশাররফ হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি থানায় অভিযোগ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ কারণে পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দিন, নুরুল আবছার ও চৌধুরী মিয়া সাংবাদিকদের জানান, “মোশাররফ অতীতে কী করতেন, সে বিষয়ে নানা কথা শুনেছি। তবে বর্তমানে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত কি না, তা আমাদের জানা নেই। ঘটনার দিন কারা তাকে মারধর করেছে, সেটিও আমরা নিশ্চিত নই। তার স্ত্রীর কাছ থেকে শুনেছি, কিছু লোক তাকে মাঠে নিয়ে গিয়ে মারধর করেছে এবং টাকা নিয়ে গেছে।”

তারা আরও বলেন, “আমরা কখনো তাকে ইয়াবা বা মাদক বিক্রি করতে দেখিনি। কাউকে হাতেনাতেও ধরা হয়নি।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

মীরসরাইয়ে মোশাররফকে মারধর, টাকা ছিনতাইয়ে আতঙ্কে পরিবার

Update Time : ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬