গাজীপুর , রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ বাসন থানার অভিযানে ইয়াবাসহ ছয় আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ কালিয়াকৈরে পিচ্চি আকাশ গ্রেপ্তার, ১৮ মামলার আসামির অস্ত্র উদ্ধার নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হলেন সলঙ্গার আব্দুর রহিম

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৩৯ Time View

ফারুক আহমেদ, সিরাজগঞ্জ:

“জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছেন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের কৃতি সন্তান শিক্ষক আব্দুর রহিম। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আব্দুর রহিম বর্তমানে উপজেলার ঝুরঝুরী লক্ষ্মীপুর মহিলা দাখিল মাদ্রাসায় সিনিয়র সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

জানা গেছে, আব্দুর রহিম মরহুম কুড়ান আলী শেখের পুত্র। তিনি বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০০ সালে শিক্ষাজীবন শেষ করে ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। এরপর থেকে শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এবারের “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬” উপলক্ষে আয়োজিত উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রতিযোগিতায় মোট ১২টি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়। ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৮৭ নম্বর অর্জন করে আব্দুর রহিম উপজেলার “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হন। তাঁর এই অসাধারণ সাফল্য শিক্ষক সমাজের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।

গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের উপস্থিতিতে আব্দুর রহিমের হাতে “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬”-এর সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

“শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হওয়ায় আব্দুর রহিম উপজেলা শিক্ষা পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যোগ্যতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগ করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাইচেষ্টার অভিযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হলেন সলঙ্গার আব্দুর রহিম

Update Time : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬