গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

তানোর থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪০ Time View

নিজস্ব সংবাদদাতা।

রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৬) দুপুরে তানোর পৌরসভার তালন্দ বাজার এলাকার ধানহাটি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার চৌকস এসআই মোঃ মাসউদ আলী এবং এসআই মোঃ আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ঢাকা মেট্রো ট-২০-৪৫৩০ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকটির বোনাটের ডান পাশের বিশেষ চেম্বার থেকে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক রনিউর রহমান (৩৫) এবং হেলপার মোঃ ইমন আলী (২৪) কে আটক করা হয়েছে। আটক রনিউর রহমানের পিতার নাম মোঃ শফিকুল ইসলাম। তার বাড়ি রাজশাহীর মহানন্দখালি উত্তরপাড়া এলাকায়। অপরদিকে ইমন আলীর পিতার নাম মোঃ ইনতাজ আলী। তার বাড়ি পুঠিয়া পাড়া এলাকায়। উভয়ের বাড়ি রাজশাহী মহানগরের পবা থানার অন্তর্গত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের দাবি, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন। তারা মনে করছেন, নিয়মিত অভিযান পরিচালনা করলে মাদক পাচার ও বিক্রি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এ বিষয়ে তানোর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

তানোর থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Update Time : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬