গাজীপুর , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চোলাইমদসহ পলাতক আসামি গ্রেফতার চার নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা ফরিদপুরের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত এএসপি আল ফাহাদ নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ উদ্বোধন দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহ সম্মেলন, জাতীয় ঐক্যের আহ্বান সাইকেলে দেশভ্রমণে ঠাকুরগাঁওয়ে আলোচনায় তরুণ মোবাশ্বের আলী কালিহাতী বিএনপির সভাপতি হিসেবে শাহ আলমকে চান নেতাকর্মীরা বেগমগঞ্জে তিনটি বিদেশি পিস্তলসহ যুবক আটক, অস্ত্র উদ্ধার অভিযান কাশিমপুর কারাগার কারারক্ষী বরখাস্ত, মাদক অভিযোগে বিভাগীয় ব্যবস্থা ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২৫৫০ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার
ভোটের হাওয়া

বিরলে গ্রাম আদালত সচেতনতায় আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩৭ Time View

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এই আউটরিচ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উপজেলা সমন্বয়কারী আয়েশা খাতুন।

আউটরিচ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন, পরিচিতি পর্ব ও স্বাগত বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, প্রচার কার্যক্রম এবং স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা ব্যাখ্যা করা হয়।

এছাড়াও কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক টিভিসি প্রদর্শন, প্রশ্নোত্তর পর্ব, দলীয় আলোচনা এবং দলীয় কাজের উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও কম খরচে বিচার পাওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এ ধরনের আউটরিচ কর্মশালা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মশালায় ভবিষ্যৎ প্রচার পরিকল্পনা, সহযোগী প্রতিষ্ঠানের ভূমিকা এবং গ্রাম আদালতের চলমান কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চোলাইমদসহ পলাতক আসামি গ্রেফতার চার

বিরলে গ্রাম আদালত সচেতনতায় আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬