গাজীপুর , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুরে ধান নষ্টের ক্ষতি সইতে না পেরে কৃষকের মৃত্যুর ঘটনা

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪০ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে ঝড়বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার পর এক বিষণ্ন কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার টেংরা গ্রামের একটি আকাশমণি গাছ থেকে কবির হোসেন (৬০) নামে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির হোসেন টেংরা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও কাঠের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়রা জানান, সাম্প্রতিক ঝড়বৃষ্টিতে তার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। ধান নষ্ট হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্বাভাবিক আচরণ করছিলেন না।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কবির হোসেন ঋণ করে প্রায় সাড়ে তিন বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। কিন্তু কয়েকদিন আগে হওয়া আকস্মিক ঝড়বৃষ্টি ও দুর্যোগে সেই ধানের বড় অংশ নষ্ট হয়ে যায়। এতে তিনি গভীর দুশ্চিন্তা ও হতাশার মধ্যে ছিলেন।

নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, তার স্বামী কৃষিকাজের পাশাপাশি কাঠের ব্যবসাও করতেন। তবে সম্প্রতি ব্যবসার অবস্থাও ভালো যাচ্ছিল না। ধান নষ্ট হওয়ার পর থেকে তিনি খুব চুপচাপ হয়ে যান। পরিবারের সদস্যদের সঙ্গে তেমন কথা বলতেন না। শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। পরে রাত ১২টার পর তাকে আর ঘরে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের আকাশমণি বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পরিবারকে জানানো হয়।

নিহতের মেয়ে রেখা বলেন, “বাবা কয়েকদিন ধরে খুব চিন্তিত ছিলেন। ধান নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে সবসময় হতাশার কথা বলতেন। রাতে কখন ঘর থেকে বের হয়েছেন, কেউ বুঝতে পারেনি।”

স্থানীয় প্রতিবেশী আমির হোসেন জানান, কবির হোসেন খুব সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তবে গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন এবং দোকানে বসে ধান নষ্ট ও লোকসানের কথা বলতেন।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শরীফ মিয়া বলেন, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে একটি আকাশমণি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে ধান নষ্টের বিষয়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পেয়েছিলেন কি না, তা জানতে উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি প্রশিক্ষণে রয়েছেন। তার পরিবর্তে কৃষি উপসহকারী কর্মকর্তা বিলকিস আক্তার দায়িত্ব পালন করছেন। তবে ওই কৃষক কীভাবে যোগাযোগ করেছিলেন, তা তার জানা নেই বলে জানান তিনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ধান নষ্ট হওয়ার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দ্রুত সরকারি সহায়তা না পৌঁছালে এমন ঘটনা আরও বাড়তে পারে। কৃষকদের জন্য সহজ সহায়তা ও মানসিক পরামর্শ সেবা চালুরও দাবি জানিয়েছেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

গাজীপুরে ধান নষ্টের ক্ষতি সইতে না পেরে কৃষকের মৃত্যুর ঘটনা

Update Time : ১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬