গাজীপুর , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নন-এমপিও শিক্ষকদের এমপিও দাবি, ৩২ বছর বিনা বেতনে অভিযোগ চট্টগ্রাম বন্দরে আইওএস সাগর, নৌ সহযোগিতায় নতুন নবীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ র‍্যাবের হাতে আটক ২ মাদককারবারী হিলিতে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আরএমপি পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিক অধিকার আন্দোলন: প্রেস ক্লাবে ১৪ দফা দাবি ও হুঁশিয়ারি কালিয়াকৈরে গ্যাস সংকট: সিএনজিতে ভোগান্তি, যানবাহনের দীর্ঘ লাইন দিনাজপুরের বিরামপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস দিনাজপুর চট্টগ্রামে কুকি-চিন আর্মির পোশাক ধ্বংস, ৩১ হাজার ইউনিফর্ম পুড়ানো হলো
ভোটের হাওয়া
নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া বিএমডিএ চেয়ারম্যান হিসেবে হাসান জাফির তুহিন যোগদান রাঙ্গামাটিতে ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ এসআইআর বিতর্কে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভোটগ্রহণ ঢাকা উত্তর সিটিতে বিএনপি নেতার ত্যাগ ও অবদান পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচন: প্রধানমন্ত্রীর কাছে সমঅধিকার দাবি কালিয়াকৈরে মানবিক নেতা সাইজুদ্দিন আহমেদ কালিয়াকৈর পৌরসভা: দুর্নীতি ও মাদকমুক্ত উদ্যোগে জসিম উদ্দিন চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মিদের খুঁজছে পুলিশ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের লক্ষ্য করে সশস্ত্র হামলা, লুটপাট ও ককটেল

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১ ঘন্টা আগে
  • ১৮ Time View

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর অংশ হিসেবে কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন এবং খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনের আহ্বান জানান।

প্রতিযোগিতার ৪৫+ বালক বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পূর্বধলা উপজেলা রানার্সআপ এবং কেন্দুয়া উপজেলা তৃতীয় স্থান লাভ করে। একই বিভাগের বালিকা ইভেন্টে মোহনগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়, কেন্দুয়া উপজেলা রানার্সআপ এবং বারহাট্টা উপজেলা তৃতীয় স্থান অর্জন করে।

অনূর্ধ্ব-৪৫ বালক বিভাগে আবারও নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। বারহাট্টা উপজেলা রানার্সআপ এবং মোহনগঞ্জ উপজেলা তৃতীয় স্থান অর্জন করে। অপরদিকে অনূর্ধ্ব-৪৫ বালিকা বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়ে ধারাবাহিক সাফল্য ধরে রাখে। কেন্দুয়া উপজেলা রানার্সআপ এবং বারহাট্টা উপজেলা তৃতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, আবুল কাশেম, মুন্নাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীরা।

গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আয়োজনটি নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে বিপুলসংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে। আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ১১ ঘন্টা আগে