গাজীপুর , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

আইন পেশায় অবদান: বিউটি দত্তের শেরে বাংলা অ্যাওয়ার্ড ২০২৬

  • Reporter Name
  • Update Time : ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৪ Time View

আইন পেশায় অবদান ও শিক্ষামূলক কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন অ্যাডভোকেট বিউটি দত্ত। দেশের আইন অঙ্গনে তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীল কাজের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা এ. কে. ফজলুল হক-এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ।

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

অ্যাডভোকেট বিউটি দত্ত শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে অবদান রেখে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই ধরনের স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।

উল্লেখ্য, এ বছর ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা, সমাজসেবা ও আইন পেশাসহ মোট ২০টি ক্যাটাগরিতে দেশের সফল ও কৃতী ব্যক্তিদের মাঝে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আইন পেশায় অবদান: বিউটি দত্তের শেরে বাংলা অ্যাওয়ার্ড ২০২৬

Update Time : ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬