গাজীপুর , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার মোসাদ্দেক হোসেন বুলবুল বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হলেন চট্টগ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব গাজীপুরে ড্রেন প্রকল্পে অনিয়মের অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন এলাকাবাসী উত্তরায় বাস দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা রাঙ্গামাটি হাসপাতালে ইএনটি বিশেষজ্ঞ ডা. ওমর ফারুকের অবসর ২০ জুলাই কারফিউ: বৈষম্যবিরোধী আন্দোলনে সেনা মোতায়েন, স্তব্ধ ময়মনসিংহে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে রহস্যজনক মৃত্যু: পিতা-পুত্রের পাল্টাপাল্টি মামলা, তদন্তের দাবি
ভোটের হাওয়া
দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল মান্দা যুবদলের বিক্ষোভ মিছিল: অপপ্রচার ও অশিষ্ট রাজনীতির প্রতিবাদ গাজীপুরে তারেক জিয়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা দীর্ঘ রাজনৈতিক পথচলার পর নতুন সিদ্ধান্তে তরিকুল ইসলাম সজিব নেত্রকোণা ছাত্রদল কমিটিতে সহ-সভাপতি হলেন গোলাম কিবরিয়া

গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হামলা: মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪১ Time View

গাজীপুরে সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের নিরাপত্তা দিন দিন ঝুঁকির মধ্যে পড়ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই সাংবাদিকদের সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এতে হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং আহত সাংবাদিকের উন্নত চিকিৎসার দাবি জানানো হয়।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব রিংকু, ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহফুজ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কামাল খানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাসিরনগরে জাল টাকা উদ্ধার: ১২টি নোটসহ একজন গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হামলা: মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬