গাজীপুর , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন আউশকান্দিতে শিক্ষার অগ্রগতি ও গভর্নিং বডি নির্বাচন নিয়ে মতবিনিময় মিরসরাইয়ে বিএনপি নেতা আলীউল কবিরের চেয়ারম্যান মনোনয়ন চাওয়া ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ রিফাত বিন হামিদ রাফি রোবটিক্স ও STEM অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন ক্ষমতাপুর শাপলা বয়েজ ক্লাব প্রবাসীর জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় হামলার দাবি ধামইরহাট চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন হাসপাতালে সুজনের খোঁজ নিলেন নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন অপপ্রচারের বিরুদ্ধে তদন্ত দাবি আমিনুল ইসলামের
ভোটের হাওয়া
সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার হোসেনের দোয়া-সমর্থন বাটাজোড়ের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আনোয়ারা বেগম পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নিয়ামত আলী বাবু দোয়ারাবাজারে রেজাউল করিমকে ঘিরে বাড়ছে জনআলোচনা সোনাপুরে মানবিক কর্মকাণ্ডে জনসমর্থন পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী ছারোয়ার সরিকল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জসিম মৃধাকে ঘিরে আলোচনা ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান জানালেন আহমদ শফিক শুভ বাসন থানায় পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মন্ডল

টঙ্গীতে গ্যাস সংকট নিয়ে সভা, সমাধানের আশ্বাস

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার ৪৫ নং ওয়ার্ডের পূর্ব আরিচপুর নদীরপাড় (তুরাগ বাজার) এলাকায় দীর্ঘদিনের তিতাস গ্যাস সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি লাঘবে এই আলোচনা সভা আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলামের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মেজবাউর রহমান, বিএনপি নেতা ও ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কাজী ফয়েজুর রহমান ফয়েজ, সরোয়ার জাহান মেঘলা, হাজ্বী কুদরত উল্লাহ মুন্সি, মোঃ নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকাবাসী।

সভায় এলাকাবাসী তিতাস গ্যাস সংকট নিয়ে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সংযোগ ও চুলা থাকলেও নিয়মিত গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয় না। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ সারাদিন কাজ শেষে বাসায় ফিরে গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় টঙ্গী গ্যাস সমস্যা এতটাই গুরুতর যে মানুষ ঠিকমতো রান্নাও করতে পারছে না। আমরা শুধু চাই নির্দিষ্ট সময়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে বিএনপি নেতা কাজী ফয়েজুর রহমান ফয়েজ বলেন, “আমাদের একটাই দাবি—নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণের মৌলিক চাহিদা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

সভায় তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মেজবাউর রহমান বলেন, “আপনাদের অভিযোগ আমরা গুরুত্বসহকারে নিয়েছি। কী কারণে গ্যাস সংকট হচ্ছে তা দ্রুত তদন্ত করা হবে। খুব শিগগিরই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে—ইনশাআল্লাহ।”

এ মতবিনিময় সভার মাধ্যমে এলাকাবাসী আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের তিতাস গ্যাস সংকট দ্রুত সমাধান হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাঙামাটি সদর জোনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

টঙ্গীতে গ্যাস সংকট নিয়ে সভা, সমাধানের আশ্বাস

Update Time : ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬